লক্ষ্য ও উদ্দেশ্য

লক্ষ্য ও উদ্দেশ্য

  • শিক্ষকদের স্বার্থ সুরক্ষার জন্য একটি মজবুত সংগঠনিক কাঠামো তৈরি।
  • উৎসবমুখর পরিবেশে স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে একটি নির্বাচিত প্রতিনিধি বা নেতৃত্ব গঠন।
  • ২০১৮ বিধিতে বিদ্যমান বৈষম্য দূরীকরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ ।
  • সরকারিকরণ বঞ্চিত শিক্ষকদের আইনগত সহয়তা প্রদান।
  • গ্রেড অবনমনের কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ৭ম গ্রেডধারীদের গ্রেড সুরক্ষার বিষয়ে জোরালো পদক্ষেপ গ্রহণ
  • বদলী/পদায়ন নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের ব্যবস্থাকরণ।
  • দ্রুতসময়ে সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও অধ্যাপক এর নন-ক্যাডার পদ সৃষ্টিপূর্বক পদোন্নতি।
  • প্রভাষকের শূন্যপদে নন-ক্যাডার নিয়োগের উদ্যোগগ্রহণ।
  • সরকারি কর্মকর্তা হিসেবে সকল সরকারি সুযোগ-সুবিধা প্রাপ্তি নিশ্চিতকরণে সংগঠন জোরালো ভূমিকা রাখবে।
  • ২০১৮ বিধির অধিকতর সংশোধন বা সুস্পষ্ঠ উপবিধি প্রণয়ণে কর্তৃপক্ষকে সহযোগিতা ।
  • সকল বকেয়া বেতন-ভাতা প্রাপ্তির বিষয়ে প্রয়োজনীয় উদ্যেগ গ্রহণ ।
  • শতভাগ চাকরিকাল গণনার বিষয়ে পদক্ষেপ গ্রহণ ।
  • চাকরি স্থায়ীকরণ সহজীকরণে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ ।
  • এছাড়াও শিক্ষকদের পেশাগত মান উন্নয়ন, অধিকার ও মর্যাদা রক্ষা, শিক্ষাব্যবস্থার উন্নয়নে ভূমিকা, গবেষণা ও প্রকাশনা এবং সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করবে।
  • যেকোন ন্যায্য অধিকার সুরক্ষার বিষয়ে সংগঠন শিক্ষকদের পক্ষে লড়াই করবে ইনশাআল্লাহ।